ঈদের মতো উৎসবের সময় সিনেমার মুক্তি দিয়েও চতূর্থ দিনেই কি না ১০ কোটির আয়ের গণ্ডি টপকাতে পারল না ভাইজানের ‘সিকান্দার’।
সিকান্দর ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সালমান খান ছাড়াও থাকছেন রাশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ।
মুক্তির পর প্রথম সপ্তাহ চলছে, এই অল্প সময়েই বক্স অফিসে দাপট ফিকে হয়ে গেল সিকান্দারের! চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ছবিটি মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।
সাচনিল্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতূর্থ দিন শেষে ভাইজানের এই বহুল অপেক্ষিত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়।
মুক্তির পর প্রথম সপ্তাহ চলছে, এই অল্প সময়েই বক্স অফিসে দাপট ফিকে হয়ে গেল সিকান্দারের! চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ছবিটি মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।
সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সালমান খান অভিনীত সিকান্দার ছবিটি মুক্তির পর প্রথম মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন ছবির মোট আয় ছিল ৮ কোটি ১০ লাখ টাকা। ফলে এদিন সিকান্দর ছবিটির ভারতীয় বাজারে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা আর বিশ্বজুড়ে আয়ের হিসেব ১৪১ কোটি ১৫ লাখ টাকায়।
যদিও ট্রেড সাইটের দাবি, তৃতীয় দিনের আয়ের পর ভারতে সালমানের ছবির মোট আয় ১০২ কোটি নয় বরং ৭৪ কোটি ৫০ লাখ টাকা। আর বিশ্বজুড়ে আয়ের পরিমাণ হল ১২৩ কোটি ৭৫ লাখ টাকা।
সূত্র : ইনকিলাব