‘বরবাদ’ ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায়?

ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত টানা ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। চলছে সিনেমাটি নিয়ে দর্শকমহলে ব্যাপক আলোচনা। সিনেমাটির বেশ কিছু ডায়লগ হয়েছে ভাইরাল। যেমন শাকিবের মুখে বলা ‘এই জিল্লু মাল দেয়’ ডায়লগটি তো রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। নারী-পুরুষ, শিশু-তরুণ সবার মুখে হল থেকে বেরিয়ে একই ধ্বনি।
 

এদিকে সিনেমার সেন্সর সনদ নিয়ে চরম আপত্তি তুললেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে শাকিবের এই ছবি করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কী শিখল। ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মাল দেয়। সমাজ তো ধ্বংস হয়ে গেল।’

এসময় ইকবাল আরও বলেন, ‘ধর্ষণ দৃশ্য যেভাবে দেখানো হয়েছে তা মোটেই উচিত হয়নি। শুধু তাই না, একজন নায়ক কীভাবে সিনেমায় এভাবে কোকেনের মতো ভয়ংকর নেশা করে। আমি নিজে হলে এমন দৃশ্যে কাজ করতাম না। তরুণ প্রজন্ম এরকম দৃশ্য থেকে যদি অনুপ্রাণিত হয় সমাজের কী হবে।
 
 
আমি চাইবো না, আমার সন্তান এমন ছবি দেখুক। সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে এধরনের ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায় তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।’

তথ্যসূত্র ইনকিলাব


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *