চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাদার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে করা।

শনিবার (১২ এপ্রিল) ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন ওসি হুমায়ুন কবীর। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচাতো দাদা পলাতক রয়েছে বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে চাচাতো দাদা ফয়েজ খাঁনের ( ৫০) বাড়ির পেছনে ভুক্তভোগী শিশুটি খেলা করছিলো৷ এমন সময় অভিযুক্ত শিশুটিকে হাত ধরে জোরপূর্বক পুরাতন পাঁকা একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে যায় এবং চৌকির ওপর শুয়ে দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

পরে শিশুটি ডাকচিৎকার করলে অভিযুক্ত বিভিন্ন ধরনের হুমকী ধামকী দিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ছেড়ে দেয়।

ঘটনার পর শিশুটি তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। ওদিনই মেয়েকে পুলিশের সহযোগিতায় সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে স্বাস্থ্য পরিক্ষা সম্পন্ন করা হয়।

দামুড়হুদা মডেল থানার (ওসি) মো হুমায়ুন কবির বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
তথ্যসূত্র রেডিওচুয়াডাঙ্গা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *