চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের আরিফ হোসেন (৪৫) নামের ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আরিফের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে বড়শলুয়া গ্রামের বটতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনেছি একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে নেয়া হচ্ছে। এটা রাজনৈতিক ইস্যু না, ব্যক্তিগত দ্বন্ধে এই মারামারির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র রেডিও চুয়াডাঙ্গা