চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, নিয়ম বর্হিভুত সংরক্ষণ, মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে ভালাইপুর মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও নিয়ম বর্হিভুত সংরক্ষণ করার মনিরুল হক এর মনির ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২৫ হাজার টাকা এবং মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনার করার জন্য আবুল কালাম আজাদ এর প্রতিষ্ঠান রোকেয়া ডেন্টাল কেয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান দুটিকে একদিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
তথ্যসূত্র ঢাকামেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *