চুয়াডাঙ্গায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন

চুয়াডাঙ্গায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ১লা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ভি.জে.সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় ।

এরপর একই স্থান থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দাকার গোলাম মওলার নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারী কলেজে এসে শেষ হয়।

জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রা শেষে সরকারী কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনের শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চ চত্বরে ৩ দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে, রকমারি খাবার , মৃৎশিল্প, পোশাক শোভা পায়। এদিন জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলাগুলোতে বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ করতে বিভিন্ন গ্রামে বৈশাখী মেলা বসেছে।

তথ্যসূত্র ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *