যশোরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

যশোর রেলওয়ে স্টেশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যুত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

যশোর রেলওয়ে জাংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়।

তবে লাইনচ্যুত বগিটি রেললাইনে থাকায় রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর রেলযোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।
তথ্যসূত্র ঢাকামেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *