ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন ভুক্তভোগী ওই গৃহবধূ। পথে অটোরিকশায় আরও ২-৩ জন পুরুষ যাত্রী উঠে। এরপর চালক যাত্রীসহ অটোরিকশা নিয়ে কেরানীগঞ্জের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী গৃহবধূকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ধর্ষণকারীরা।
এ ঘটনার পর ওই গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনাটি গুরুত্বের সাথে দেখে আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিনজনকে অজ্ঞাত করে মামলা হয়েছে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। বাকি একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
তথ্যসূত্র ইনডিপেনডেন্ট টিভি